দেশাত্মবোধক স্বরচিত কবিতা আনবো ছিনিয়ে স্বাধীনতা
যুগে যুগে বহু জাতি,বহু প্রজন্ম অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবন বিলিয়ে এনে দিয়েছে স্বাধীনতা। তার মধ্যে অন্যতম ছিল আমাদের বাঙালি জাতির মহান মুক্তিযুদ্ধ।
এই মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটকে তরুণ প্রজন্মের মধ্যে তুলে ধরতে এবং পরবর্তী প্রজন্মকে অন্যায় অত্যাচার এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মনোভাব উজ্জীবিত করতে, নিজের দেশপ্রেমের স্থান থেকে আমি লিখেছি ছোট্ট একটি কবিতা। আনবো ছিনিয়ে স্বাধীনতা,আশা করি কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে।
আনবো ছিনিয়ে স্বাধীনতা
ফয়জুল্লাহ
মা ,মাগো
থাকবো না আজ চুপটি করে,
তুমি আমায় দাও সাজিয়ে।
যাব যুদ্ধে,
আনবো ছিনিয়ে স্বাধীনতা আমাদের প্রাণের বিনিময়ে।
ধরেছি অস্ত্র, নিয়েছি মনোবল পিছুতে চাইনা আর
দোয়া রাখিস যেন মাগো অল্পতে না হারায় মনোবল।
থাকতে পারে অস্ত্র কম,থাকতে পারে শূন্য কম।
তবু নেই ভয়,
যাব যুদ্ধে,
আনবো ছিনিয়ে স্বাধীনতা আমাদের প্রাণের বিনিময়ে
লাখো শহীদ দিয়েছে প্রাণ দিয়েছে তাজা রক্ত থাকবো মাগো আমিও প্রস্তুত দিতে পারব রক্ত
তার বিনিময়ে পাবো ফিরে
স্বাধীনতার অংশ, অধিকারের মন্ত্র।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url